হোম > সারা দেশ > সিলেট

উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগণ: আদিলুর রহমান খান

সিলেট ব্যুরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের আগামী একশ বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, এই নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ভোটাররা পরিবারপরিজনসহ আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

শনিবার সকাল ১১টায় সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাস টার্মিনালের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং যাত্রীসেবা ও ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যাগুলো পর্যবেক্ষণ করেন।

আদিলুর রহমান খান বলেন, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং তা কার্যকর থাকবে। সবকিছু মিলিয়ে এবারের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশেই হবে ।

তিনি আরো বলেন, রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদের পক্ষে জনগণের মতামত ‘হ্যা’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী ও সুদৃঢ় হবে।

এ সময় সিলেটের বিভাগীয় কমিশানার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত