হোম > সারা দেশ > সিলেট

ছবি তুলতে গিয়ে ভুলে সীমান্ত অতিক্রম, ২ কিশোর জেল হাজতে

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

দেশের সীমানা অতিক্রম করে ভারতে গিয়ে মোবাইলফোনে ছবি তুলতে ব্যস্ত বাংলাদেশি দু’কিশোর। এ সময় হঠাৎ করে সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর জেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহল দল তাদের আটক করে নিয়ে যায়।

শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। দু’জনকে ফেরত চাইলে বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করে বিএসএফ।

আটক দু’কিশোর হলো-উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) ও রামানা নাইডুর ছেলে প্রসেনজিৎ নাইডু (১৬)।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া আমার দেশকে বলেন, দু’কিশোর শনিবার বিকেলের দিকে একটি মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায়

বেড়াতে যায়। এক সময় মোটরসাইকেল রেখে তারা বাংলাদেশের সীমান্তখুঁটি অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। সেখানে দুজনে মোবাইল ফোনে ছবি তুলছিল। এ সময় বিএসএফের টহল দল দু’কিশোরকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

তিনি আরও বলেন, দুই কিশোরের স্বজনরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট এলাকায় বিজিবি ক্যাম্পে জানায়। পরে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে দু’কিশোরকে ফেরত দেয়ার

অনুরোধ জানানো হলে শনিবার ২ আগস্ট রাত ১১টার দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর অভিবাসন তদন্ত কেন্দ্র (আইসিপি) দিয়ে বিএসএফ দু’কিশোরকে হস্তান্তর করে।

তাদেরকে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে এবং জেল হাজতে পাঠানো হবে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক