হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে মসজিদে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি।

শুক্রবার (১৩ মার্চ) এম সাইফুর রহমান অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের হাতে ভাতার অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, সমাজে নৈতিকতা ও মূল্যবোধ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের কল্যাণে সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

পৌর প্রশাসক মো. মঈনুল হকের সভাপতিত্বে এতে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে ভাতার অর্থ বিতরণ করা হয়।

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘নো কমপ্রোমাইজ’

লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি, ইতালিগামী যুবকদের আর্তনাদ

দিনদুপুরে নারীর ব্যাগ ছিনতাই, সিসিটিভিতে শনাক্ত যুবক আটক

নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, ঘাতক গ্রেপ্তার

অপহরণের অভিযোগে ছেলে আটক, বিএনপি থেকে পিতার পদত্যাগ

জ্বালানি তেল মজুদ, ৩ জনকে কারাদণ্ড

দিনে প্রশাসনের লোক দেখানো অভিযান, রাতে টপ সয়েল কাটার হিড়িক

নারী অপহরণ চেষ্টায় গ্রেপ্তার ৩, প্রাইভেটকার জব্দ

বিবিসি বাংলার কাছে কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদীর

সিলেট নগরীকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে