হোম > সারা দেশ > সিলেট

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে নগদ অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পরিচালিত এই অভিযানে ‘আরিফ ফুয়েল সাপ্লাই’ নামক একটি প্রতিষ্ঠানের মালিক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত কয়েকদিন ধরে ভোক্তাদের পক্ষ থেকে অভিযোগ আসছিল যে ওই দোকানে জ্বালানি তেল চড়া দামে বিক্রি করা হচ্ছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ে আজ দুপুরে বাংলাবাজারে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে প্রথমবারের মতো ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ জানান, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জেডএম

গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল

বাহুবলে আবেদন করেও সরকারি সেবাবঞ্চিত গর্ভবতী নারীরা!‎

নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন

বাহুবলে মাদকাসক্ত যুবককে এক বছরের কারাদণ্ড

‎পাহাড় কাটায় ইউপি সদস্যকে ৩ লাখ টাকা জরিমানা

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট বিএনপির আনন্দ মিছিল

পুশইন বন্ধের দাবিতে জুড়িতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদী

আট বছরেও নিজস্ব ভবন হয়নি শায়েস্তাগঞ্জ উপজেলার

সড়কের পাশে উদ্ধার হওয়া সেই শিশুটি হাসপাতাল থেকে চুরি