হোম > সারা দেশ > সিলেট

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা

উপজেলা প্রতিনিধি, দিরাই (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে তাদের মাঝে এ সহায়তার চাল বিতরণ করা হয়।

স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকার চেক, শুকনো খাবার, শাড়ি ও কম্বল দেওয়া হয়। পাশাপাশি বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে ১৩টি পরিবারকে নগদ আট হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু সাইদ, ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক সুশীতল সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাব্বির মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া, জেলা ক্রীড়া দলের সদস্য আলেক উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জারলিয়া গ্রামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এমই

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম