হোম > সারা দেশ > সিলেট

গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে: ধর্ম উপদেষ্টা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

গণভোটের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট শাসন তৈরির পথ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে ইমামদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা কৌশল ও কলাকৌশলের মাধ্যমে সেই ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা দেখা যায়। বিগত ৫৪ বছরের ইতিহাসে বারবার এ চিত্রই দেখা গেছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে গণভোটই হতে পারে কার্যকর উপায়।

তিনি আরো বলেন, গণভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে, যা গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে।

অনুষ্ঠানে গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার একটি ভিডিও বার্তা উপস্থিত ইমামদের সামনে প্রদর্শন করা হয়। এ সময় ধর্ম উপদেষ্টা দেশের সব মসজিদের ইমামদের পাশাপাশি মন্দির ও গির্জাসহ অন্যান্য উপাসনালয়ের মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট বিষয়ে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেন।

ইমাম সম্মেলনে জেলা রিটার্নিং কর্মকর্তা, হবিগঞ্জের পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনে প্রশাসনের লোক দেখানো অভিযান, রাতে টপ সয়েল কাটার হিড়িক

নারী অপহরণ চেষ্টায় গ্রেপ্তার ৩, প্রাইভেটকার জব্দ

বিবিসি বাংলার কাছে কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদীর

সিলেট নগরীকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে

সিলেটে পেট্রোল পাম্প ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

সীমান্তে অভিযান, আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

উৎপাদন বাড়াতে সেচ সুবিধা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার

ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে খুশি দিরাইয়ের প্রান্তিক নারীরা

লিবিয়ায় জিম্মিদের আর্তনাদ: ‘মা আমাকে বাঁচাও, টাকা না দিলে ওরা মেরে ফেলবে’

এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী