হোম > সারা দেশ > সিলেট

শায়েস্তাগঞ্জে শিক্ষা মেলায় বিজ্ঞান, রোবটিক্স ও আইসিটি প্রকল্প উপস্থাপন

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

‘পড়ে শিখব, করে শিখব, শিখনটাকে টেকসই করব’ এই প্রতিপাদ্যকে ধারণ করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলে দুইদিন ব্যাপী শিক্ষা মেলা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার দুপুর ১২টার দিকে স্কুল প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস। মেলায় স্কুলের শিক্ষার্থীরা বিজ্ঞান, রোবটিক্স ও আইসিটি বিষয়ের নানা প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের নজর কেড়েছে।

এছাড়াও শিক্ষা মেলায় দেড় হাজার ছাত্র-ছাত্রী বিভিন্ন বিষয়ের উপর প্রকল্প তৈরি করে উপস্থাপন করেছে। মেলায় উল্লেখযোগ্য স্টলের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান, আইসিটি কর্নার, ইসলামিক স্টল ও ইংরেজি স্টল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল আজিজ, জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সহিদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খুরশেদ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আহমদ বিন কবির, প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, অন্যান্য শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪