হোম > সারা দেশ > সিলেট

ডুবে যাওয়ার দুই দিন পর উদ্ধার গরু ব্যবসায়ীর লাশ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ব্যবসার গরু নিয়ে খোয়াই নদী পার হয়ে বাড়ি যাওয়ার সময় ডুবে যান জলিল মিয়া নামে এক গরু ব্যবসায়ী। এ ঘটনার দুই দিন পর নদীতে লাশ ভেসে উঠেছে।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার গংগানগর নামকস্থান থেকে লাশটি ভেসে ওঠে। এর আগে ১২ মার্চ সন্ধ্যায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কোর্টবাড়ি এলাকায় খোয়াই নদীতে এ ঘটনা। নিহত জলিল মিয়ার বাড়ি গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামে।

এ খবর এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুুঁজি করেও পায়নি জলিল মিয়াকে। খবর পেয়ে দমকল বাহিনীর ডুবরি দল শুক্রবার সারা দিন নদীর তলদেশ অনুসন্ধান চালিয়ে জলিল মিয়াকে উদ্ধার করতে পারেনি। অবশেষে গংগানগর খেয়াঘাটে নৌকা টানার রশিতে আটকানো অবস্থায় ভেসে ওঠে জলিল মিয়ার লাশ।

জানা যায়, গত ১২ মার্চ জলিল মিয়া অবিক্রীত গরু নিয়ে রাতে বাড়ি ফেরার সময় প্রবাহিত খোয়াই নদীতে নামেন ওপারে যাওয়ার জন্য। এ সময় তিনি নদীতে ডুবে যান।

স্থানীয়রা জানান, যে স্থানে জলিল মিয়ার ডুবেছেন, সেখানে কম করে হলেও ৫০ হাত গভীর গর্ত রয়েছে, যা মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে গর্তের সৃষ্টি হয়েছে।

চুনারুঘাট থানার ওসি শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসসহ পুলিশ অনেক চেষ্টা করেও জলিল মিয়ার লাশ উদ্ধার করা যায়নি। আজকে নদীর কিনারে লাশ ভেসে উঠেছে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে