হোম > সারা দেশ > সিলেট

বাহুবলে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ৪

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবা এলাকায় একটি কারখানায় গ্যাসলাইন বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে দুই ও হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জন মারা যান।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম।

তিনি জানান, সকালে ওই কারখানার ভেতরে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশনের সংযোগ লাইনের ত্রুটি মেরামত করতে যান ঢাকার গাজীপুর থেকে আসা কয়েকজন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান। এ সময় হঠাৎ গ্যাস লিক হয়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই চাঁদপুর জেলার মিজান গাজী (৩৫) ও একই এলাকার মাহফুজ (৩০) নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জন মারা যান। তাদের মধ্যে একজন ভোলা জেলার রিয়াজ উদ্দিন (২৮)। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনাচালকসহ নিহত ২, আহত ৫

শ্রীমঙ্গলে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

শ্রীমঙ্গলে ভূমি সেবা উদ্বোধন

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

কোটি টাকার ভারতীয় জিরাসহ ২ চোরাকারবারি আটক