হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে এস.এম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুরে মাধ্যমিক ও দাখিল মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এস.এম.ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সায়হাম কটন মিলের মাল্টিপারপাস হলরুমে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সল প্রধান অতিথি হিসেবে শিক্ষাথীর্দের মধ্যে বৃত্তি তুলে দেন।

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, অধ্যক্ষ মাওলানা আমির হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক আবিদ মিয়া, ইমাম মাওলানা কামরুল হাসান, প্রধান শিক্ষক আজগর আলী, অভিভাবক এখলাছুর রহমান, শিক্ষাথীর্ শাকিব আল মাহমুদ, শাকুরা জাহান প্রমুখ।

প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার ৩২ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৬শ শিক্ষার্থীর মধ্যে শিক্ষার উপকরণ ক্রয় করার আর্থিক অনুদান প্রদান করা হয়।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল