হোম > সারা দেশ > সিলেট

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক হোসাইন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সোহেল তালুকদারকে সভাপতি ও হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক করে শান্তিগঞ্জ প্রেসক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বুধবার রাত ৯টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবির হলরুমে সকল সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

১৯ সদস্যের এ কমিটির অন্যরা হলেন, প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সিনিয়র সহসভাপতি এমএম ইলিয়াছ আলী, সহসভাপতি হাফিজ মোশাহিদ আহমদ, সালেহ আহমদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, অর্থ সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক আলাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জামী।

কার্যনির্বাহী সদস্যরা হলেন কুহিনুর রহমান নাহিদ, মামুন আহমদ, সোলাইমান আহমদ কামরান, সদস্য তোফায়েল আহমদ, নাঈম আহমদ, আব্দুল মমিন, মোহাম্মদ আলী ও প্রবাসী সদস্য মো. শহীদ মিয়া।

জেডএম

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মধ্যনগরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন দুই চেয়ারম্যান

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজন আটক

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ গুমের অভিযোগ

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

জোর করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা!

হবিগঞ্জে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে পোলট্রি, হ্যাচারি

ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের পর যুবদল নেতা বহিষ্কার

চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএসএফের গুলিতে হত্যার পর লাশ গুমের অভিযোগ