হোম > সারা দেশ > সিলেট

হাদির মৃত্যুতে সুনামগঞ্জে শোক মিছিল

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের জাউয়া বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এ মিছিল করেন।

এ সময় তারা ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, ভারতীয় আগ্রাসন রুখে দাও, আমার ভাই কবরে খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা। সেখানে হাদির হত্যার বিচারের দাবি জানিয়েছেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- জাউয়াবাজার ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি আছাদুর রহমান আছাদ, মাওলানা তহুর আহমদ, মাওলানা সানোয়ার, মাওলান শিব্বির আহমদ, আফজল মিয়া হিরা, আলহাজ উদ্দিন, সালমান আহমদ জামি ও সর্বস্তরের জনতা।

এর আগে গত শুক্রবার জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারের সময় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। তিনদিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গত কয়েকদিন চিকিৎসা চললেও ওসমান হাদির শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয়।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম