হোম > সারা দেশ > সিলেট

জামায়াত কর্মীর খামারে দুর্বৃত্তের আগুন: অর্ধ কোটি টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫০টি গরু, ১০টি ভেড়া ও দুই শতাধিক হাঁস মারা গেছে। ক্ষতির পরিমাণ ৬০ থেকে ৭০ লাখ টাকা ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বুদ্ধিমন্তপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত খামারটির মালিক জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী উসমান গনী।

স্থানীয় সূত্রে জানা যায়, খামারটি গ্রাম থেকে কিছুটা দূরে হাওরের মাঝখানে অবস্থিত হওয়ায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর সুযোগ পাওয়া যায়নি। দুর্বৃত্তরা পেট্রোল ও খড় ব্যবহার করে খামারে আগুন ধরিয়ে দেয় বলে এলাকাবাসীর ধারণা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে খামারে থাকা সব পশু-পাখি পুড়ে মারা যায়।

ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

ক্ষতিগ্রস্ত উসমান গনী বলেন, আমি সর্বস্ব হারিয়েছি। আমার খামারেই ছিল পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন। পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মৌলভীবাজার সদর থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে বলে জানা গেছে।

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাচালান জব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ফি নিয়ে গভীর ঘুমে কর্তৃপক্ষ, হতাশায় ৪৬ আবেদনকারী

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক: আরিফুল হক

এসএমপির হাতে আটক ডিএমপির নকল পুলিশ কর্মকর্তা

আবারও দেবে গেল বেইলি সেতু, যান চলাচল বন্ধ

শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক