হোম > সারা দেশ > সিলেট

জামায়াতের ভোট চাইলেন আওয়ামী লীগ নেতা

উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভায় ভোট চেয়ে বক্তব্য দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। এ সময় সিলেট- ৪ আসেনর জামায়াতের এমপি প্রার্থী ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, জামায়াতে ইসলামী থেকে এমপি প্রার্থী জয়নাল আবেদিন উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা গ্রামে নির্বাচনি সভা করেন। সভায় জামায়াতের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কালা মিয়া।

সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি মাও. ফয়জুর রহমান।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা কালা মিয়া বলেন, বিএনপির লোকজন আমার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। থানায় লিখিত অভিযোগ করেও কোনো বিচার পাচ্ছি না। আমার মামলা রেকর্ড করেননি ওসি। জামায়াতের লোকজনের এমন কোনো আচরণ কখনো করেননি। তাদের নীতি ভালো তাই তাদের পক্ষে ভোট চেয়েছি।

দখলে-দূষণে থামেস্বর নদী এখন ফসলের মাঠ

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে যুবদল নেতার ঘর নির্মাণের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন

ওসমানীনগরে র‍্যাবের অভিযানে ‘সৌরভ’ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নির্যাতন, আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

সিলেটে ফুলকুঁড়ি আসরের চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত

পাম্পগুলোতে সংকট নেই তেলের, হুলুস্থুল ক্রেতাদের

সিলেটে ফিল্মি স্টাইলে ছিনতাই, ফেসবুকে ভাইরাল

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অলিউল্লাহ নোমান

পাথরের ট্রাকে লুকিয়ে আনা হচ্ছিল ভারতীয় কসমেটিকস

নদী খনন প্রকল্পে চাঁদাবাজি, আটক ছাত্রদল নেতা বহিষ্কার