হোম > সারা দেশ > সিলেট

প্রেমিকাকে কুপিয়ে নিজেকে ছুরিকাঘাত নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলা শহরের হাছননগর এলাকায় প্রেমিকাকে কুপিয়ে নিজেকে ছুরিকাঘাত করেছে আত্মগোপনে থাকা নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতা। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পার্থর গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নৌকাখালি গ্রামে। গত বছরের ৫ আগস্টের পর সিলেটে আত্মগোপনে ছিলেন। আহত প্রেমিকা (২৬) সুনামগঞ্জের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকা অবস্থায় দুজনের প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে দুজনের বিচ্ছেদ হয়। এরমধ্যে মেয়েটির বিয়ে ঠিক করা হয়। রোববার (১ জুন) বিয়ের দিন ধার্য করা হয়। এ উপলক্ষে মেয়েটিকে সুনামগঞ্জ শহরে ভাইয়ের বাসায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাতে মেয়েটি তার ভাবির সাথে পার্লারে যেতে বের হলে পার্থ তাকে অনুসরণ করে। এক পর্যায়ে মেয়েটাকে পার্থ ডেকে নিয়ে শরীরে ছুরিকাঘাত করে। পরে মেয়েটির স্বজনরা গুরুতর আহত অবস্থায় প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এদিকে সুনামগঞ্জ সদর থানা পুলিশ পার্থকে শহরে ধোপাখালী শ্মশানঘাট এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় গ্রেপ্তার করে।

মেয়েটির স্বজনরা জানান, শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ মেয়েটিকে হুমকি ধামকি দিতো। তারা একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হওয়ার পূর্ব পরিচয় ছিলো। হুমকির বিষয়টি পার্থর পরিবারকে জানানো হলে সে আরও বেপরোয়া হয়ে ওঠে বৃহস্পতিবার রাতে মেয়েটিকে অনুসরণ করে সে শহরের হাছননগর এলাকার মার্কেটে আসে। একপর্যায়ে মেয়েটিকে ডেকে নিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মনিবুর রহমান বলেন, পার্থ মেয়েটিকে কুপিয়ে শহরের ধোপাখালী শ্মশানঘাটে আত্মগোপন করে নিজের হাতে থাকা ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ পার্থকে গ্রেপ্তার করে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে পার্থ ও মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পার্থ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে। মেয়েটি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক