হোম > সারা দেশ > সিলেট

ভারতে মুসলিম নির্যাতন বন্ধ ও ইসকন নিষিদ্ধের দাবি উলামা ঐক্য পরিষদের

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বন্ধ, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ ও ইসকন নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জের ছাতকে মানববন্ধন করেছে ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদ।

বুধবার দুপুর ১২টায় উপজেলার জাউয়া বাজারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-উলামা, মুসল্লি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুস সোবহান।

অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইদ আহমেদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা কাওছার আহমদ।

মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা ফজলুর রহমান, মাওলানা আখতার হোসাইন, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জামিলুর রহমান, মাওলানা আলী আহমদ ও মাওলানা আরিফুল হক ইদ্রিস।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মোস্তাফা কামাল চৌধুরী, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আবুল খায়ের, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সুহাইল আহমদ, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা ফজল উদ্দিন, মাওলানা আব্দুল করিম, মাওলানা সালেহ উদ্দিন, মাস্টার আব্দুল জলিল, মাওলানা মোফাজ্জল আলী, মাওলানা গৌছ উদ্দিন, মাওলানা মুফতি আসহাদ আহমদ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা রশিদ আহমদ, হাফিজ ফরিদ আহমদ, মাওলানা আবুল হাসনাত, মাওলানা মনজুর রহমান, মাওলানা ছহুল আহমদ, হাফিজ শাহিন আহমদ, মাওলানা জাহির আলী ও মাওলানা মুহাম্মদ সানোয়ারসহ সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ভারতে মুসলিমদের ওপর নির্যাতন, হত্যা ও নিপীড়ন বন্ধ করতে হবে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর বন্ধ এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধেরও দাবি জানান। এছাড়া মানববন্ধন থেকে ইসকনকে হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে উল্লেখ করে সেটি নিষিদ্ধ করার দাবি উত্থাপন করা হয়।

বক্তারা আরও বলেন, মাওলানা হাফিজ নাঈমের বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় বাতিল এবং আলেম-উলামাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা মামলাগুলো প্রত্যাহার করা উচিত।

সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ২৫ জুলাই

১৪ বছর পর শিশু ধর্ষণ মামলায় দুই যুবকের ফাঁসি

হবিগঞ্জে ফিনলে চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে