হোম > সারা দেশ > সিলেট

সাদাপাথরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (সিলেট)

নিহত পর্যটক ডা. সুব্রত সাহা। ছবি: আমার দেশ

সাদাপাথরে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যাওয়া পর্যটক ডাক্তার সুব্রত সাহা বিকাশের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে ধলাই নদীতে ভাসতে দেখে জেলেরা তার লাশ উদ্ধার করেন। পরে পুলিশ, বিজিবি ও স্থানীয় প্রশাসন লাশ সেখান থেকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয় ডুবুরিরা নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেষ্টা করলেও সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ মিলেনি। শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ধলাই নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন সুব্রত। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি ৩ বন্ধুর সঙ্গে ঢাকা থেকে সিলেটে ভ্রমণে এসেছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, সাদাপাথরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

সিলেটে বিএনপি নেতার মাদকসেবনের ভিডিও ভাইরাল

‘আমার ভাই হত্যার বিচার চাই’, উপদেষ্টার কাছে হাউমাউ করে ছোট ভাইয়ের কান্না

ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল

সিলেট শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ১২৭ জন

শিক্ষকদের অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

হবিগঞ্জে কারিগরি ১৩ প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল

রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

বাহুবলে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, ইউএনওর নির্দেশে ফের শুরু হলো কাজ

ভারতে মুসলিম নির্যাতন বন্ধ ও ইসকন নিষিদ্ধের দাবি উলামা ঐক্য পরিষদের