হোম > সারা দেশ > সিলেট

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদণ্ড

সিলেট ব্যুরো

সিলেটে চাঞ্চল্যকর ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে মামলার অপর দুই আসামি জয়নাল আবেদিন ও মো. আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পিতবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল ইসলাম চৌধুরী।

পিপি বদরুল ইসলাম চৌধুরী জানান, মামলার প্রধান আসামি জাকির হোসেনকে রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়ে উল্লেখ করা হয়েছে, উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

তিনি আরো বলেন, মামলার অপর দুই আসামি জয়নাল আবেদিন ও মো. আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ৭মে সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামের চার বছরের শিশু ফাহিমা আক্তারকে প্রতিবেশী জাকির হোসেন সিগারেট এনে দেওয়ার কথা বলে নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের পর অজ্ঞান হয়ে পড়লে গলা টিপে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাটি গোপন রাখতে দুই দিন লাশ একটি সুটকেসে নিজ ঘরে লুকিয়ে রাখেন । এরপর বাদাঘাট এলাকার একটি ডোবায় লাশ ফেলে দেন তিনি।

এ ঘটনায় ৮ মে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারের পর জাকির হোসেন পুলিশের কাছে অপরাধ স্বীকার করেন। ঘটনার ৩৩ দিন পর জাকির হোসেন ও তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এমই

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক