হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে জ্বালানির সংকট নেই: ডিসি

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলায় জ্বালানির কোনো সংকট তৈরি হয়নি বলে জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মিনহাজুর রহমান।বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জেলায় কৃষি কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং কৃষকের স্বার্থ রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। জ্বালানি সংকট নিয়ে এখন পর্যন্ত তার কাছে কোনো তথ্য নেই এবং সুনামগঞ্জে এ ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

ফসলরক্ষা বাঁধ প্রসঙ্গে ডিসি বলেন, তিনি দায়িত্ব গ্রহণের আগেই এ বিষয়ে আমি অবগত ছিলাম। ফসলরক্ষা বাঁধ এই জেলার একটি প্রধান ও গুরুত্বপূর্ণ ইস্যু। আমি যোগদানের পর থেকেই সংশ্লিষ্ট সকলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।

তিনি আরো বলেন, হাওরের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গতকাল শান্তিগঞ্জ উপজেলায় বাঁধ পরিদর্শন করি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়ে কাটা বাঁধ মেরামত করে দেই। কৃষকের স্বার্থে জেলা প্রশাসন সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার উপ-পরিচালক অসীম চন্দ্র বনিক।

জেডএম

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মসজিদে বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের শোভাযাত্রা

বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ ফেরত দিল ভারত

গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল

বাহুবলে আবেদন করেও সরকারি সেবাবঞ্চিত গর্ভবতী নারীরা!‎

নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন

বাহুবলে মাদকাসক্ত যুবককে এক বছরের কারাদণ্ড

‎পাহাড় কাটায় ইউপি সদস্যকে ৩ লাখ টাকা জরিমানা

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট বিএনপির আনন্দ মিছিল