হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে অবৈধ অস্ত্রধারীদের ধরতে সেনাবাহিনীর অভিযান, নিহত ১

উপজেলা প্রতিনিধি, দিরাই (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়া গ্রামে সন্ত্রাসীদের আটক এবং অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেছেন। এ সময় গুলিবর্ষণে আবু সাইদ নামে একজন নিহত হয়েছেন।

নিহত আবু সাইদ (৩০) ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। তিনি দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের তাজ মিয়ার ছেলে। তার দুটি শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে।

রোববার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলনগর, জারলিয়া, গাদিয়ালা গ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলি হয়। এতে একজন নিহত হয়। আটক করা হয় পাঁচজনকে।

নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাজ্জাক। তবে অভিযানের বিষয়ে দিরাই থানাকে জানানো হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০ জুন ইউনিয়নের হাতিয়া গ্রামে অস্ত্র উঁচিয়ে মহড়া দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীদের ধরতে ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক