হোম > সারা দেশ > সিলেট

জুলাই-আগস্ট হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান মতিনসহ গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

সিলেটে ডেভিল হান্টের অভিযানে জুলাই-আগস্ট হত্যা মামলায় বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমএ মতিন ও ছাত্রলীগের সাবেক নেতা বিভাস চক্রবর্তী রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এম এ মতিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তাকে স্থানীয় চানপুর গ্রাম থেকে ও বিভাস চক্রবর্তী রনি বালাগঞ্জ পূর্ব বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া বলেন, গ্রেপ্তার দুজন জুলাই-আগস্টে সিলেটের বিভিন্ন থানায় দায়ের করা মামলার আসামি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে হামলার অভিযোগ রয়েছে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন ২০২২ সালে বালাগঞ্জের কাশিপুর ব্রিজের পাশে আলেম-উলামাদের একটি মিছিলে প্রকাশ্যে নির্বিচারে হামলার নেতৃত্ব দিয়েছিলেন। হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ফলে সর্বত্র নিন্দার ঝড় উঠে। তার বিরুদ্ধে সরকারি জমি দখল, বিরোধী দমনে হামলা-মমালা এমনকি জুলাই-বিপ্লবে মতিন ও বিভাস বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে হামলা করে দীর্ঘদিন আত্মগোপণের পর অবশেষে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক