হোম > সারা দেশ > সিলেট

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে সিলেটের সঙ্গে বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। রোববার সকাল ১০টা ৫৭ মিনিটে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের অদূরে খোয়াই নদীর ব্রিজের উপর পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জানান, বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেনটিকে উদ্ধার করতে সিলেটগামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জে আসার পর ইঞ্জিন নিয়ে পারাবত ট্রেনকে ফেরত আনা হবে। এরজন্য সময় লাগতে পারে ২-৩ ঘণ্টা।

পারাবত ট্রেনের চালক আবু জাফর সিদ্দিকী বলেন, শায়েস্তাগঞ্জে ছেড়ে গিয়ে খোয়াই নদী পাড় হয়ে চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে দেখতে পাই দুটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান ঘুরছে না, তাই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে ফিউজ পরিবর্তন করতে হবে, এই কাজ করতে মেকানিকেল লোকবল প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪