হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজার-শমসেরনগর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার-শমশেরনগর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ৯টায় শ্যামেরকোনার বনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবেদ মিয়া (২২) ও কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কামরুল মিয়া (১৮)। আহত মাহবুব মিয়াকে (২০) সিলেট এমএজি ওসসানী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, কাছারীবাজার শ্যামেরকোনা এলাকায় দুটি দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা জুবেদ মিয়া ও কামরুল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত মাহবুব মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

বাহুবলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেঃ প্রবাসীকল্যাণ মন্ত্রী

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মধ্যনগরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন দুই চেয়ারম্যান

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজন আটক

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক হোসাইন

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ গুমের অভিযোগ

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক