হোম > সারা দেশ > সিলেট

সিসিকের নবনিযুক্ত প্রশাসক কাইয়ুম চৌধুরীর দায়িত্ব গ্রহণ

সিলেট ব্যুরো

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় সিটি কর্পোরেশন কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী।

দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সবাইকে নিয়ে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। নগরবাসীর সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। অগ্রাধিকার ভিত্তিতে মশামুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। নতুন মন্ত্রিসভায় সিলেটের দু’জন মন্ত্রী রয়েছেন। শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালযের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও জনশক্তি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা নিয়ে নগরবাসীর সর্বোচ্চ সেবা ও উন্নয়ন নিশ্চিত করব।

এরআগে সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

দুপুরে নগরভবনে এসে পৌঁছালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সচিব বিশ্বজিত দেব ফুল দিয়ে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান। দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সচিব বিশ্বজিত দেবসহ কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর বেলা আড়াইটায় আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আমার নির্বাচনি এলাকায় চাঁদাবাজি চলবে না: এমপি কামরুজ্জামান

তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে আগুন

আমার দেশে সংবাদ প্রকাশের পর মানববন্ধনের ডাক

১৫০ টাকা বাকি নিয়ে তর্কবিতর্কে দুই ভাইকে ছুরিকাঘাত

হবিগঞ্জে ট্রাক্টরের পেছনে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি ভস্মীভূত

জামালগঞ্জে ৩৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ওসমানীনগরে নির্বাচনি সিসি ক্যামেরা প্রকল্পে দুর্নীতি

খাল খননের সময় মিলল মর্টার শেল, এলাকাজুড়ে আতঙ্ক

সিলেট সিটিতে নাগরিক সেবা নিশ্চিত করাই আমার প্রথম কাজ