হোম > সারা দেশ > সিলেট

তীব্র গরমে পুড়ছে সুনামগঞ্জ

জসীম উদ্দীন, সুনামগঞ্জ

তীব্র গরমে জুস খাচ্ছেন অটোরিকশা চালক, ছবি: আমার দেশ

বছরের মার্চ থেকে মে মাসে প্রচুর বৃষ্টি হয় সুনামগঞ্জ জেলায়। বর্ষা আসে যৌবন নিয়ে। এবার আকাশে তেমনে কালো মেঘ নেই। নেই অঝোর ধারার বৃষ্টি। প্রকৃতির কোলজুড়ে ভর করেছে গরম। যেনো গরমের ছামিয়ানা ছড়িয়ে পড়েছে রাতদিন।

বুধবার সরেজমিনে দেখা গেছে, শহরে মানুষের আনাগোনা কম। বাসা থেকে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। গাড়ি চলাচল কম। রিকশাচালকরা জীবিকার প্রয়োজনে রোদে পুড়ে প্যাডেলে পা রাখছেন। জীবনের চাকা ঘুরাতে ঘুরাচ্ছেন রিকশার চাকা। দিনমজুররা কিছুক্ষণ পরপর লেবুর শরবত পান করছেন। কেউ কেউ গরম থেকে রক্ষা পেতে মাথায় কাগজের ককশিট ব্যবহার করছেন।

শহরের জেল রোডের ব্যবসায়ী মিজানুর রহমান মিজান বলেন, বাসায় ফ্যানের বাতাসেও গরম। হাঁসফাঁস অবস্থা। বাহিরে জরুরি একটা বের হয়েছি। এমন গরম আগে কখনও দেখিনি। একটু বৃষ্টি হলেই স্বস্তি নেমে আসবে। তা না হলে গরমে কাহিল হয়ে যাবে জীবন।

শহরের বাসস্ট্যান্ডের রিকশাচালক মজিদ মিয়া জানান, গরমে আমার কাপড় ভিজে গেছে। গাছের ছায়াও নেই যে বিশ্রাম নেবো। পেটের ভাত জুগাতে গাড়ি নিয়ে বের হয়েছি। গরীবের কাজ ছাড়া উপায় নেই।

সিলেট আবহাওয়া অফিস জানায়, বুধবার সুনামগঞ্জে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তীব্র গরমে সুখবর দিচ্ছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তিনি বলেন, আজ বৃষ্টির সম্ভাবনা নাই। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলেই তীব্র গরমে পুড়তে হবে না হাওরবাসীকে।

ওসমানীনগরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দুই লাখ মানুষ

প্রতিটি উপজেলায় আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার

ছোটো ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, বাঁচাতে এসে বড় ছেলে হাসপাতালে

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাচালান জব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ফি নিয়ে গভীর ঘুমে কর্তৃপক্ষ, হতাশায় ৪৬ আবেদনকারী

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক: আরিফুল হক

এসএমপির হাতে আটক ডিএমপির নকল পুলিশ কর্মকর্তা

আবারও দেবে গেল বেইলি সেতু, যান চলাচল বন্ধ

শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ