হোম > সারা দেশ > সিলেট

সরকারি দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন শুরু হয়ে গেছে: সৈয়দ আবদাল আহমদ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেছেন, বিএনপি সরকার গঠন করার পর নির্বাচনি ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন শুরু হয়ে গেছে। দেশবাসী লক্ষ্য করছেন ভোটের কালি আঙুল থেকে শুকানোর আগেই ফ্যামেলি কার্ড, কৃষক কার্ডসহ অন্যান্য কর্মসূচি বাস্তাবায়ন হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় এজন্য সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি।

শনিবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক সেমিনারে’ ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিলেটের আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে, জেলা তথ্য অফিসের সহযোগিতায় সেমিনার অনুষ্ঠিত হয়।

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে এসব কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন প্রধান তথ্য কর্মকর্তা।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন- উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার ওয়ালিদুর রহমান ।

বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক সভাপতি আ স ম আফজল আলী।

সেমিনারে শায়েস্তাগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আলোচনায় সাংবাদিকরা তথ্যপ্রবাহের স্বচ্ছতা, উন্নয়ন কার্যক্রমের প্রচার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে মতামত তুলে ধরেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

জেডএম

বাহুবলে বোনের দেবরকে ফাঁসাতে গৃহবধূ হত্যা

ব্রিজ নির্মাণের ২০ বছরেও হয়নি সংযোগ সড়ক

সুনামগঞ্জ সীমান্তে ১৮৯০ পিস ইয়াবাসহ তরুণ আটক

শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ পাঁচ ঘণ্টা পর উদ্ধার

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে জমিয়তের বিক্ষোভ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার কাছে ওসমানীনগরবাসীর ৬ দফা দাবি

মৌলভীবাজারে দুই ভারতীয় নাগরিক আটক

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

সামাদ হত্যার দুই মাসেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশ পরিবার

অনিয়মের অভিযোগ তোলার পর শিশুপরিবারের শিশু নিখোঁজ