হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১৫

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ ও কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের ভিতরের বাগড়াবাড়ি এলাকায় সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্ধর্ষ ডাকাতি করা হয়েছে। শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টায় এ ঘটনায় ২০ জন যাত্রী ও গাড়িচালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুখোশপরা ১৫-২০ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে সড়কে গাছ ফেলে প্রায় ঘণ্টাব্যাপী ২০-২৫টি সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপ ভ্যান আটকে ডাকাতি চালায়। ডাকাতরা যাত্রীদের মারধর করে এবং তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও ব্যক্তিগত মালামাল ছিনিয়ে নেয়।

আহতদের মধ্যে রয়েছেন ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া ও তাহমিদসহ অনেক। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ওয়াজিদ মিয়া বলেন, ‘আমরা প্রাইভেটকারে শ্রীমঙ্গল ফিরছিলাম। বাগড়াবাড়ি এলাকায় গাছ পড়ে সড়ক বন্ধ দেখে গাড়ি থামাই। ঠিক তখনই ডাকাতরা আমাদের ওপর হামলা চালিয়ে টাকা-পয়সা লুট করে নেয়।’

কমলগঞ্জের ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, ‘অস্ত্রের মুখে আমার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। দা দিয়ে এলোপাতাড়ি কোপায় ডাকাতরা। আমার সামনেই কয়েকজনের সঙ্গে একই ঘটনা ঘটেছে।’

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুজ্জামান জানান, ‘আহত অবস্থায় অন্তত ১৫ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর বলেন, ডাকাতির খবর পেয়ে রাত ১০টায় পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়। সড়কের গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করেছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বৃষ্টির ছন্দপতনেও সিলেট সফর সফল করলেন প্রধানমন্ত্রী

‘এইবার উগার ভরতো নায়, সারা বছরের খোরাক পানির নিচে’

হবিগঞ্জে তলিয়ে গেছে ১১ হাজার হেক্টর ধানের জমি

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী

হাওরে একের পর এক ফসলরক্ষা বাঁধ ভেঙে ডুবছে ফসল

মাধবপুরে সাড়ে ১০ লাখ টাকার ৭০ কেজি গাঁজা উদ্ধার

শ্রীমঙ্গলে ২৪ ঘণ্টায় ১৩৩.৬ মিমি বৃষ্টিপাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর শনিবার

টানা বৃষ্টিতে হাওরজুড়ে ডুবছে পাকা ধান, দিশেহারা কৃষকরা