হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

বাহুবল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. ইউসুফ জানান, ‘আল মোবারাকা পরিবহণের একটি বাস সিলেট যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।’

বাহুবল ফায়ার সার্ভিসের ইনচার্জ এনামুল হোসেন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।’

জাফলংয়ে অস্ত্র উদ্ধার, ৩ যুবক আটক

ইলিয়াস আলী দেশের নির্বাচন ও গণতন্ত্রের জন্য লড়েছেন: এ্যানি

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ

সিলেটে হাম-রুবেলায় ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

আবেদনের দুই বছর পর উদ্ধার ৪ কোটি টাকার খাসজমি

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর

ওসমানীনগরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দুই লাখ মানুষ

প্রতিটি উপজেলায় আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার

ছোটো ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, বাঁচাতে এসে বড় ছেলে হাসপাতালে

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাচালান জব্দ