হোম > সারা দেশ > সিলেট

চুনারুঘাটে সিলিকাবালু পাচারকালে যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিভিন্ন ছড়া থেকে সিলিকা বালু পাচারের অপরাধে নুর রহমানকে (৩৫) দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর নিশান অফিসের সামনে এ রায় দেন সহকারী কমিশনার (ভুমি) মো. তৌফিক আনোয়ার।

এর আগে রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে ফেলে রাখা আনুমানিক ৩ হাজার ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়। এ সময় বালুভর্তি ট্রাকচালক নুর রহমানকে আটক করে পুলিশ।

সাজাপ্রাপ্ত নুর রহমান মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন, অবৈধভাবে সিলিকা বালু পরিবহন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১১ লঙ্ঘনের কারণে তাকে জেল দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

জেডএম

দিরাইয়ে এক দিনে দুই যুবকের আত্মহত্যা

হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ পূর্তি উৎসব

শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চালক নিহত

আন্তর্জাতিক তারকাখ্যাতি অর্জন হাওরকন্যা নাদিরার

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত