হোম > সারা দেশ > সিলেট

হাওরে বাঁধ ভেঙে ঢুকছে পানি, ফসল রক্ষায় প্রাণপণ চেষ্টা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের দেখার হাওরে আকস্মিক বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকে পড়ায় শত শত একর জমির আধাপাকা বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, গুজাউনি বাঁধের একটি অংশ ভেঙে দ্রুতগতিতে হাওরে পানি প্রবেশ করছে দেখার হাওরে। পানি ঢুকে শত শত একর জমি তলিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে বাঁধের পাশে দাঁড়িয়ে অসহায় কৃষকেরা কান্নাজড়িত কণ্ঠে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে দেশবাসীর কাছে সাহায্যের আহ্বান জানাচ্ছেন।

স্থানীয়দের দাবি, বাঁধের পাশে একটি বিলের ইজারাদার মাছ আহরণ শেষে বাঁধটি সঠিকভাবে মেরামত না করে দুর্বল অবস্থায় রেখে দেন। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানির অতিরিক্ত চাপে বাঁধটি ভেঙে যায়। ফলে শত শত একর জমির বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও কৃষকেরা বাঁশ, বস্তা ও অন্যান্য উপকরণ দিয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে বাঁধ রক্ষা করেন।

কৃষক স্বপন মিয়া বলেন, ‘এই হাওরে আমাদের কয়েক হাজার একর জমি রয়েছে। বাঁধটি দ্রুত মেরামত করা না গেলে পুরো ফসলই পানির নিচে চলে যাবে।’

তিনি আরো বলেন, উথারিয়া বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে অনেকটা ক্ষতি এড়ানো সম্ভব হতো।

আরেক কৃষক মিজানুর রহমান অভিযোগ করে বলেন, বিলের মালিক ঠিকমতো বাঁধ সংস্কার না করায় বাঁধটি পানির চাপে ভেঙে গেছে। পাউবো ও এলাকাবাসী মিলে বাঁশ ও বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছেন।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম বলে0ন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছাই। বাঁধ রক্ষায় ১০০ জিও ব্যাগ ও বাঁশ ব্যবহার করে জরুরি ভিত্তিতে বাঁধ রক্ষার কাজ চালিয়ে যাচ্ছি। এখন পানি ঢোকা বন্ধ হয়েছে। আশা করি ফসলের তেমন ক্ষতি হবে না।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, দেখার হাওরের এই বাঁধ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন নয়। তবু ফসল রক্ষায় বাঁধটি মেরামতের জন্য আমাদের একটি টিম এলাকায় কাজ করছে।

নির্যাতিত মুসলমানদের স্মরণ করার আহ্বান নাসের রহমানের

শিশুকে দিয়ে অভিনব কৌশলে ৫ লাখ টাকা চুরি, দুই নারী গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

শাল্লায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় বিএনপি নেতার স্ত্রী, ভাই-চাচাসহ ৯ জন

শাবিপ্রবি সড়কে দুর্ভোগ নিরসনের উদ্যোগ উপাচার্যের

সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে

সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: ফয়সল এমপি

জগন্নাথপুরে বসতঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত