হোম > সারা দেশ > সিলেট

সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করেছে ২৮ বিজিবি।

সোমবার রাত ১২টার দিকে উপজেলার ১নং বংশীকুন্ডা ইউনিয়নের বাংগালভিটা বিওপি সীমান্ত পিলার ১১৯০/১৩-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দাপাড়ায় এসব কাপড় জব্দ করা হয়। এসব কাপড়ের আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।

এ ব্যাপারে ২৮ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির মঙ্গলবার সকালে আমার দেশকে বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় কাপড় শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভিজিএফের চাল চুরির প্রতিবাদ করায় যুবককে মারধর, তদন্ত শুরু

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে নতুন স্পেশাল ট্রেন চালু শুক্রবার

অবশেষে সিলেট বিভাগের পেট্রোল পাম্পে ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক

ভূমধ্যসাগরে ছাতকের আরেক তরুণের মৃত্যু, শয্যাশায়ী মা হাসপাতালে ভাই

ঠিকাদারের কাছে জিম্মি বিদ্যালয়ের খেলার মাঠ, লিজ দিলেন প্রধান শিক্ষক

বাহুবলে পেট্রোল পাম্প মালিক সমিতির ধর্মঘটে দুর্ভোগ চরমে

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বাগানে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

সিলেটের সঙ্গে ১৬ ঘণ্টা ধরে রেলযোগাযোগ বন্ধ

লাইনে দাঁড়িয়ে তেল, গ্যাস না পেয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ