হোম > সারা দেশ > সিলেট

ভারত থেকে পুশইন, কমলগঞ্জ সীমান্তে নারী-শিশুসহ আটক ২১

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ ও কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) তাদেরকে পুশইন করেছে। আটকরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।

সোমবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মতেরবল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে সাতজন পুরুষ, ছয়জন মহিলা ও আটজন শিশু রয়েছেন।

বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনকে আটক করা হয়। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে জানা যায় সবাই কুড়িগ্রামের বাসিন্দা।

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এ, এস, এম, জাকারিয়া ২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

আটকরা হলেন- কুড়িগ্রাম জেলার সদর থানার দেওয়াবের খামার গ্রামের মো. বেলাল হোসেন (৪৫), রাশেদা বেগম (৩৫), ফুলবাড়ি উপজেলার শিমুল বাড়ি গ্রামের মো মজিবুল (২২), সেলিনা (২০), মৌপিতা (৩), মরিয়ম (৮ মাস), মো. গোলদার (৫০), আনজু (৪০), রাশেদুল (২০), জেসমিন (৮), রাঙ্গামাটি গ্রামের মো. আশরাফ (৪০), রাহেনা (৩০), রায়হান (৮), আশা মনি (১৮), মো. আখের আলী (২৩), তৈয়ব আলী (৪৫), ইব্রাহিম (২ মাস), খাদিতা (২), নাগেশ্বরী উপজেলার পশ্চিম শুকাতি গ্রামের মো. নাজমুল হাসান (২৪), ইনচার আলী (৫০), হামিদা বেগম (২০), রাবেয়া খাতুন (২)। এ নিয়ে কমলগঞ্জের দলই সীমান্তে দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ৩৬ জনকে আটক করলো বিজিবি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএস

হবিগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বৃষ্টির ছন্দপতনেও সিলেট সফর সফল করলেন প্রধানমন্ত্রী

‘এইবার উগার ভরতো নায়, সারা বছরের খোরাক পানির নিচে’

হবিগঞ্জে তলিয়ে গেছে ১১ হাজার হেক্টর ধানের জমি

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী

হাওরে একের পর এক ফসলরক্ষা বাঁধ ভেঙে ডুবছে ফসল

মাধবপুরে সাড়ে ১০ লাখ টাকার ৭০ কেজি গাঁজা উদ্ধার

শ্রীমঙ্গলে ২৪ ঘণ্টায় ১৩৩.৬ মিমি বৃষ্টিপাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর শনিবার

টানা বৃষ্টিতে হাওরজুড়ে ডুবছে পাকা ধান, দিশেহারা কৃষকরা