হোম > সারা দেশ > সিলেট

ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: আমার দেশ।

সুনামগঞ্জের মধ্যনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো.উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(৩১ ডিসেম্বর) সকাল সোয়া ছয়টার দিকে উপজেলার খালিশাকান্দা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর নির্দেশনায় এসআই নাজমুল ইসলাম তার ফোর্স নিয়ে বিশেষ ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে উজ্জ্বলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো.উজ্জ্বল মিয়া উপজেলার খালিশাকান্দা গ্রামের মৃত আজমান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মো.উজ্জ্বল মিয়া ২০২৪ সালের নভেম্বর মাসে দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলার তদন্তেপ্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। মামলা তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একেএম সাহাবুদ্দিন শাহীন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে