হোম > সারা দেশ > সিলেট

সিকৃবির প্রতিষ্ঠাতা ভিসি ড. ইকবাল হোসেন আর নেই

সিলেট ব্যুরো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর (ভিসি) ও বর্তমানে সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মো. ইকবাল হোসেন রোববার ভোর রাত ৪টায় রাজশাহীতে বরেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উল্লেখ, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চক দৌলতপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫২ সালের ২ জুলাই তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রোববার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, আমরা গভীর শোক ও ব্যথিত হৃদয়ে এক মহান শিক্ষাবিদ, শ্রদ্ধেয় অভিভাবক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর ও বর্তমান সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মো: ইকবাল হোসেন স্যারের মৃত্যুতে একত্রিত হয়েছি।

তিনি শুধু একজন প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক, একজন জ্ঞানতাপস এবং মানবিক গুণে ভাস্বর এক অসাধারণ ব্যক্তিত্ব। তার সুদূরদৃষ্টি, অদম্য শ্রম আর নেতৃত্বগুণে এই বিশ্ববিদ্যালয় আজ একটি প্রতিষ্ঠিত উচ্চশিক্ষা ও গবেষণাকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের আইন কানুনসহ সকল কাজগুলো সুন্দরভাবে করার ক্ষেত্রে প্রফেসর ড. ইকবালের অবদান অনস্বীকার্য। তার বিদায় আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

সিকৃবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলার সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন প্রমুখ।

শোক সভায় বক্তারা প্রফেসর ড. মো. ইকবাল হোসেনের শিক্ষাক্ষেত্রে অবদান এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অগ্রণী ভূমিকাকে শ্রদ্ধাভরে স্মরণ করে বক্তারা বলেন, ‘তিনি ছিলেন একজন দূরদর্শী প্রশাসক, প্রজ্ঞাবান শিক্ষক ও মানবিক গুণসম্পন্ন একজন মহান মানুষ।’ শোকসভা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, প্রফেসর ড. মো: ইকবাল হোসেন তার কর্মজীবনে দেশের কৃষি শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এমএস

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে নতুন স্পেশাল ট্রেন চালু শুক্রবার

অবশেষে সিলেট বিভাগের পেট্রোল পাম্পে ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক

ভূমধ্যসাগরে ছাতকের আরেক তরুণের মৃত্যু, শয্যাশায়ী মা হাসপাতালে ভাই

ঠিকাদারের কাছে জিম্মি বিদ্যালয়ের খেলার মাঠ, লিজ দিলেন প্রধান শিক্ষক

বাহুবলে পেট্রোল পাম্প মালিক সমিতির ধর্মঘটে দুর্ভোগ চরমে

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বাগানে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

সিলেটের সঙ্গে ১৬ ঘণ্টা ধরে রেলযোগাযোগ বন্ধ

লাইনে দাঁড়িয়ে তেল, গ্যাস না পেয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন