হোম > সারা দেশ > সিলেট

নির্ধারিত সময়েই হাওর রক্ষা বাঁধ নির্মাণ করতে হবে: বিভাগীয় কমিশনার

উপজেলা প্রতিনিধি, জামালগঞ্জ (সুনামগঞ্জ)

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, হাওর রক্ষা বাঁধ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। বাঁধ নির্মাণ কাজে কোথাও কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা প্রতিবন্ধকতা সৃষ্টি হলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থাগ্রহণ করবে।

রোববার হালির হাওরের বাঁধ বেড়িবাঁধ, বেহেলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ জনগণের সঙ্গে অবহিতকরণ সভা, হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে প্রধান অতিথিতির বক্তব্যে তিনি একথা বলেন।

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি উপজেলা প্রশাসন শিশু পার্ক ও সংস্কারকৃত উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন।

এছাড়াও তিনি ভীমখালী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের নথিপত্র এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

প্রধান অতিথি বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংরক্ষণ শুধু প্রশাসনের একক দায়িত্ব নয় এই কাজে স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এবং সর্বোপরি এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই হাওরের ফসল রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সরকার ও নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা চাপ ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান খান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, জনস্বার্থ প্রকৌশলী রাম কুমার সাহা, সহকারী শিক্ষা অফিসার ফারজেল হোসেন, পল্লী বিদ্যুতের এজিএম আজহারুল ইসলাম প্রমুখ।

মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে বাঁচতে ইউএনওর কাছে মায়ের অভিযোগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হাতাহাতি, ভিসি-প্রক্টরসহ আহত ৮

সুনামগঞ্জে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জোরালো হচ্ছে রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী করার দাবি

সিলেট-৫ আসনে শিক্ষক থেকে সংসদ সদস্য

জামায়াতের নির্বাচনি সভায় বক্তব্য, চাকুরি গেল ইমামের

সিলেটের ৬ আসনে জামানত হারিয়েছেন যারা

প্রায় ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন

সিলেটের ছয় আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

বাবার পথ ধরে সংসদে মুক্তাদির ও রেজা কিবরিয়া