হোম > সারা দেশ > সিলেট

বাবা থানায় পরিচ্ছন্নতাকর্মী, ছেলে পেল পুলিশের চাকরি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

বাবা মৌলভীবাজার সদর মডেল থানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। সেই বাবার ছেলে দেলোয়ার এবার নিজেই পুলিশ।

মাত্র ১৩০ টাকা খরচ করে নিজের মেধা ও যোগ্যতা দিয়ে মৌলভীবাজার জেলা থেকে পুলিশের কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন।

বাড়ি মৌলভীবাজার পুলিশ সাইন্স সংলগ্ন গোমড়া এলাকায়। আবার বাবার কর্মস্থলও সেই পুলিশের থানা। পুলিশের ইউনিফর্ম পড়া মানুষজন দেখেই পুলিশে চাকরির ইচ্ছা জাগে ছেলে দেলোয়ারের।

পরিবারে চার ভাই-বোনের মধ্যে বড় দেলোয়ার জানান, 'ছোট থেকেই পুলিশ লাইন্সে পুলিশ দেখেছি, এটাই আমার ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে। আমার স্বপ্ন ছিল পুলিশ হব। আমি গত বছরও কনস্টেবল পদে চাকরির পরীক্ষা দেই। কিন্তু লিখিত পরীক্ষায় গতবার পাশ করতে পারিনি। এবার আমি ভালো করে প্রস্তুতি নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ নিজের চেষ্টা, নিজের যোগ্যতা দিয়ে আজকে চাকরির জন্য নির্বাচিত হয়েছি।'

বাবা রিপন মিয়া জানান, পুলিশের থানায় চাকরি করি, একদিন আমার ছেলেও পুলিশ হবে এমন স্বপ্ন দেখতাম। আগে শুনতাম পুলিশের চাকরি পাইতে লাখ লাখ টাকা লাগে। কিন্তু আমার ছেলের চাকরি পাওয়ায় এখন সেই শোনা কথা গল্প মনে হচ্ছে। ১২০ টাকা ছাড়া কাউকে এক টাকাও দেননি।

তিনি আরও বলেন, 'গত বছরও পুলিশের চাকরির জন্য চেষ্টা করছিল কিন্তু হয় নাই। এবার লিখিত পরীক্ষা, ভাইভা পরীক্ষায় পাশ করে যোগ্যতা দিয়ে চাকরি হয়েছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমার ছেলের জন্য দোয়া চাই।'

পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন  বলেন, ‘একদম নিরপেক্ষভাবে আমরা নিয়োগ সম্পন্ন করেছি। সবাই মেধা ও যোগ্যতা দিয়েই চাকরি পেয়েছে। ফলাফল ঘোষণা করার পর সদর থানার ওসির মাধ্যমে আমি রিপনের ছেলের চাকরির সংবাদ পাই। শুধু দেলোয়ার না, আজ চাকরির জন্য নির্বাচিত ১৯ জনের মধ্যে বেশিরভাগই খুব সাধারণ ঘরের ছেলে-মেয়ে।’

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক