হোম > সারা দেশ > সিলেট

ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে খুশি দিরাইয়ের প্রান্তিক নারীরা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের প্রান্তিক উপজেলা দিরাইয়ে ৬৯৭টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের ২৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে গজারিয়া আব্দুর রুপ জুনিয়র বিদ্যালয়ে কুলঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সুরিয়ারপুর গ্রামের নারীরের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব আর্থিক সহায়তা প্রদান করেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সকাল ৭টা থেকে ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তা নিতে নারীরা বিদ্যালয় প্রাঙ্গণে জমায়েত হতে থাকেন। সারি সারি চেয়ারে বসে থাকা উপকারভোগী নারীদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ। ছিল বুক ভরা আশা। নারীদের সাথে এসেছেন পরিবারের অন্য সদস্যরাও। সবার কন্ঠে একটাই কথা প্রধানমন্ত্রী তারেক রহমান কথা রেখেছেন। তারেক রহমানের প্রতি অগাধ ভালবাসা আর অভিনন্দনে প্রকাশ ঘটান কথোপকথনে।

এখানে কথা হয় রীতা বেগমের সাথে। তার চোখে মুখে খুশির ঝিলিক। ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে কেমন লাগলো জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে তারেক রহমান ফ্যামিলি কার্ডের টাকা দেয়ার কথা বলেছিলেন। কেউ বিশ্বাস করেছে কেউ করেনি। আজ বাস্তবে টাকা হাতে পেয়ে প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞ। কদিন পর ঈদ। হাতে টাকা ছিলো না। মনটা খারাপ ছিল। নগদ ২৫০০ টাকা পেয়ে মনটা ভরে গেছে। ঈদটা আনন্দে কাটবে।

পাশেই বসা আকিল শাহ গ্রামের মিনারা বলেন, জীবনেও ভাবিনি ফ্যামিলি কার্ডের টাকা পাইমু। হাতে টাকা পেয়ে নতুন এক জীবনের স্বাধ পেলাম। টানাপোড়েনের সংসারে এমন আর্থিক সহায়তা পেয়ে মহা খুশি আমি।

দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এভাবে সারাদেশে ফ্যামিলি কার্ডের টাকা পেলে সংসারে দুঃখ থাকবেনা। ঘুচে যাবে দু বেলা খাবারের চিন্তা। এভাবেই সামাজিক নিরাপত্তার আওতায় ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তা নিতে আসা নারীরা অনুভূতি তুলে ধরছেন।

বিশিষ্ট গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক দিরাইয়ের বাসিন্দা রুদ্র মিজান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি মূল প্রতিশ্রুতি ছিল ফ্যামেলি কার্ড নারীদের ঘরে ঘরে পৌঁছে দেয়া। সরকার গঠনের ২১ দিনের মাথায় ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। দেশের মানুষ বুঝতে পেরেছে তারেক রহমান কথা দিয়ে কথা রাখেন। আগামী ৪ বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারে ফ্যামিলি কার্ডের সহায়তা পৌঁছে যাবে। এতে নারীর ক্ষমতায়ন ঘটবে। পিছিয়ে পড়া নারীরা হয়ে উঠবে স্বাবলম্বী।

সিলেটে পেট্রোল পাম্প ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

সীমান্তে অভিযান, আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

উৎপাদন বাড়াতে সেচ সুবিধা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার

লিবিয়ায় জিম্মিদের আর্তনাদ: ‘মা আমাকে বাঁচাও, টাকা না দিলে ওরা মেরে ফেলবে’

এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটে পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ

অবৈধ মাটি কাটার দায়ে ৬ মাসের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে ১ হাজার ৫৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ