হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজার পৌরসভার ১৬৯ কোটি ৪৫ লাখ টাকার বাজেট ঘোষণা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

দীর্ঘদিন পর নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ১৬৯ কোটি ৪৫ লাখ ৮০ হাজার টাকা। ঘোষিত বাজেটে নাগরিক সেবা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মৌলভীবাজার পৌরসভার হলরুমে আনুষ্ঠানিক বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, হিসাব রক্ষক কর্মকর্তা, উজ্জল চন্দ্র দেব সহ পৌরসভার কর্মকর্তারা।

পৌরসভার কর্মকর্তা রুমেল আহমদের উপস্থাপনায় বাজেট ঘোষণা শেষে পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদ কুদালীছড়ার দূষণ রোধে কার্যক্রর উদ্যোগ গ্রহণ, বিদ্যুত খাতের বকেয়া, শহরের জলাবদ্ধতা, ফুটপাত থেকে চাঁদা আদায়, যানজটসহ নানা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় তিনি বলেন, পৌরসভার কাছে বিদ্যুত বিল বকেয়া রয়েছে প্রায় দেড়কোটি টাকা। এই বকেয়া ৪ বছর আগের উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে প্রতি মাসে বিদ্যুত বিল আদায় করা হচ্ছে পাশাপাশি আগের বকেয়া বিলও দেয়া হচ্ছে। ফুটপাত থেকে অবৈধভাবে অর্থ আদায়ের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক