হোম > সারা দেশ > সিলেট

ব্রাহ্মণবাড়িয়ায় স্টাফ বাস দুর্ঘটনায় আহত ৩০

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি বেসরকারি ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার খাঁটিহাতা মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি।

পুলিশ ও দুর্ঘটনাকবলিতরা জানান, আজ সকালে জেলার আশুগঞ্জ উপজেলা থেকে ভেক্টর ব্যাগ প্রতিষ্ঠানের ওই বাসটি শ্রমিকদের নিয়ে কুট্টাপাড়াস্থ প্রতিষ্ঠানে যাওয়ার পথে কুট্টাপাড়া মোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। পরে স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে জেলা সদর হাসপাতালে আহত ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সজীব মিয়া জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের জেলা হাসপাতাল পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।

সিলেটে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের মেধাবৃত্তির পুরস্কার প্রদান

২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ও বাশিয়া নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাফলংয়ে অস্ত্র উদ্ধার, ৩ যুবক আটক

ইলিয়াস আলী দেশের নির্বাচন ও গণতন্ত্রের জন্য লড়েছেন: এ্যানি

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ

সিলেটে হাম-রুবেলায় ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

আবেদনের দুই বছর পর উদ্ধার ৪ কোটি টাকার খাসজমি

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর

ওসমানীনগরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দুই লাখ মানুষ

প্রতিটি উপজেলায় আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার