হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারের উন্নয়নই আমার রাজনীতি: নাসের রহমান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার- ৩ (সদর-রাজনগর) বিএনপি প্রার্থী এম নাসের রহমান বলেছেন, আজ মানুষ যে আশা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, সেই বিশ্বাসের মর্যাদা রাখাই হবে আমার প্রধান দায়িত্ব। মৌলভীবাজারের উন্নয়নই আমার রাজনীতি। মঙ্গলবার জেলা শহরের কুসুমবাগ থেকে শমসেরনগর পর্যন্ত নির্বাচনি প্রচারণায় এসে এসব কথা বলেন তিনি।

এ সময় তার নির্বাচনি প্রচারণায় উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। গণসংযোগের সময় নাসের রহমান স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত পরিকল্পনার লিফলেট বিতরণ করেছেন।

এম নাসের রহমান বলেন, আজ মানুষ যে প্রত্যাশা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, সেই বিশ্বাসের মর্যাদা রাখাই হবে আমার প্রধান দায়িত্ব। দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত মৌলভীবাজার-রাজনগরবাসীর উন্নয়নই আমার রাজনীতি।

নির্বাচনি প্রচারণা শেষে পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান বলেন, মৌলভীবাজারের মানুষ উন্নয়নের পক্ষে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আজকের ভিড়ই এর প্রমাণ।

সিনিয়র সহ–সভাপতি সারওয়ার মজুমদার ইমন বলেন, ধানের শীষের পক্ষে আজ যে গণজোয়ার দেখা গেছে। ইনশাআল্লাহ তা নির্বাচনি ফলাফলেও প্রতিফলিত হবে।

পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল বলেন, উন্নয়ন বঞ্চিত মৌলভীবাজারবাসীর উন্নয়ন ফিরিয়ে আনতে ধানের শীষকে বিজয়ী করতেই হবে। ধানের শীষের বিজয় মানে বেগম খালেদা জিয়ার বিজয়, তারেক রহমানের বিজয়, এম নাসের রহমানের বিজয় এবং সর্বোপরি রাজনগর- মৌলভীবাজারবাসীর বিজয়।

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ঘুমের মধ্যে এখনো বোমার শব্দ শুনতে পান ইরানফেরত মামুন

আবারও ভূমিকম্প অনুভূত দেশে

ধান কাটা নিয়ে অনিশ্চয়তা, জলাবদ্ধতায় ডুবে আছে হাওরাঞ্চল

গ্রাহক সংগ্রহে গিয়ে দুই বিমা কোম্পানির লোকজনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চা-শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে শতকোটি টাকা বকেয়া