হোম > সারা দেশ > সিলেট

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে নিহত বাংলাদেশির শোকে স্তব্ধ পরিবার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত সালেখ উদ্দিন ওরফে আহমদ আলীর (৪৮) পরিবার শোকে স্তব্ধ। স্বজনদের দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন। নিহত সালেখ বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। রোববার রাত সাড়ে ৯টার দিকে দেশে থাকা স্বজনেরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা গেছে, সালেখ উদ্দিন দীর্ঘদিন ধরে আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। সেখানে তিনি পানিবাহী গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার নিয়মিত কাজের অংশ হিসেবে গাড়ি চালানোর সময় সন্ধ্যার দিকে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র আজমানে আঘাত হানে। এতে সালেখসহ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা সালেখ উদ্দিনকে মৃত ঘোষণা করেন বলে পরিবার দাবি করেছে।

সালেখের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

দেশে থাকা সালেখের ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম মুঠোফোনে বলেন, ‘শনিবার থেকেই আমরা মৃত্যুর খবর শুনছিলাম, কিন্তু নিশ্চিত হতে পারিনি। আজ দুপুরে আমিরাতে থাকা তার ভাইয়েরা বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা শুনেছি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে। তিনি জানান, সেখানে থাকা স্বজনেরা হাসপাতালে গিয়ে মরদেহ দেখার প্রস্তুতি নিচ্ছেন।’

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজমান সিটিতে বিস্ফোরণের ঘটনায় তিনি মারা গেছেন। মরদেহ বর্তমানে সেখানে সংরক্ষিত আছে। চলমান যুদ্ধাবস্থার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন থাকায় মরদেহ দেশে আনতে বিলম্ব হতে পারে। ফ্লাইট স্বাভাবিক হলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ দেশে আনার ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার কাছে ওসমানীনগরবাসীর ৬ দফা দাবি

মৌলভীবাজারে দুই ভারতীয় নাগরিক আটক

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

সামাদ হত্যার দুই মাসেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশ পরিবার

অনিয়মের অভিযোগ তোলার পর শিশুপরিবারের শিশু নিখোঁজ

আকস্মিক পরিদর্শনে এমপি, তিন বিদ্যালয়ে মিলল না শিক্ষক

নদীতে সেতু না থাকায় সাঁতরে স্কুলে যায় শিক্ষার্থীরা

প্ল্যাটফর্মে কাঁদতে থাকা স্বপ্না আজ নববধূর সাজে

হাইল হাওরে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারে এক দিনে ২ লাশ উদ্ধার