হোম > সারা দেশ > সিলেট

চাকরিতে থেকেই স্বামীর সাথে ইউরোপে তিন শিক্ষক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বাঁশহাঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়া দেব ২০২৩ সালের ২৯ অক্টোবর দু'দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে প্রায় এক বছর চার মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত।

একইভাবে পিরিছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২৮ দিনের ছুটি নিয়ে দেড় বছর এবং রামনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিমা আক্তার এক মাসের ছুটি নিয়ে চার মাসেরও বেশি সময় ধরে অনুপস্থিত রয়েছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলায় ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ওই তিনটি বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিপরীতে তিনজন প্রধান শিক্ষক এবং চারজন করে মোট ১২ জন সহকারী শিক্ষক ছিলেন।

কিন্তু ওই তিন নারী শিক্ষক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। অনুপস্থিত রিয়া দেব ও উম্মে জান্নাতুল মোহসীনকে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর উপজেলা শিক্ষা কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশ দিয়েও কোনো জবাব পাননি।

পরে অনুসন্ধান করে জানা গেছে, বর্তমানে রিয়া দেব স্বামীর সাথে ইউরোপের দেশ ফ্রান্স, মোহসিনা স্বামীর সাথে ডেনমার্ক এবং নিমা আক্তার স্বামীর সাথে ফিনল্যান্ডে অবস্থান করছেন।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম বলেন, তিন বিদ্যালয়ের তিনজন সহকারী শিক্ষিকা অনুপস্থিতির ব্যাপারটি লিখিত আকারে উপর মহলে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএস

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক