হোম > সারা দেশ > সিলেট

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

সিলেট ব্যুরো

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ বীরদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট বিভাগের ৩০ শহীদ বীরদের পরিবারের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথমে সিলেট নগরীর গৌরিপুরে শহীদ মো: মুস্তাক আহমেদ ও এনাতাবাদে শহীদ ওয়াসিমের পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায়, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ বীরদের স্বজনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ কর্মসূচির আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা ও সদস্য-সচিব ডা: মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সাংবাদিক হাফেজ আল আসাদ সাঈদ খাঁন, সদস্য সচিব অধ্যাপক ড. খাইরুল ইসলাম, কমিটির সদস্যবৃন্দের মধ্যে প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, কৃষিবিদ অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমদ ও কৃষিবিদ অধ্যাপক ড. মো: সামিউল আহসান তালুকদার তুষার।

আরো উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, অধ্যাপক ড. আ. ফ. ম. জাকারিয়া, অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকি প্রমুখ।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক