হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে ভানুগাছ রেলওয়ে স্টেশনের ১৬৮ নম্বর ব্রিজসংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রীমঙ্গল-ভানুগাছ রেলপথের মধ্যবর্তী মাগুরছড়া এলাকায় রেললাইনের ব্রিজের নিচে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে শ্রীমঙ্গল জিআরপি থানাকে বিষয়টি অবগত করে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাস্থল থেকে একটি জুতা ও কিছু খুচরা টাকা উদ্ধার করা হয়েছে। নিহতের মুখের ডান পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তার নাম জুবায়ের আহমেদ (২০)। তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের বাসিন্দা চোরাগ আলীর ছেলে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা