হোম > সারা দেশ > সিলেট

অবৈধ পথে আসা ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট ব্যুরো

সীমান্তের চোরাচালান কোনোভাবেই বন্দ করা যাচ্ছে না। অরক্ষিত সীমান্তে নিম্নমানের পণ্য প্রতিনিয়ত বাংলাদেশে প্রবেশ করছে। এতে যেমন অর্থিক ক্ষতি হচ্ছে তেমনই ক্ষতি হচ্ছে স্বাস্থ্যের।

মঙ্গলবার ও বুধবার দুইদিনে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বিজিবির দেওয়া তথ্যনুযায়ী এই অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

সিলেটের সীমান্ত এলাকা সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, মিনাটিলা শ্রীপুর, পান্থুমাই, কালাইরাগ, দমদমিয়া ও বাংলাবাজার সীমান্ত এলাকায় পরিচালিত হয়। এ সময় ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বিভিন্ন চোরাচালানি পণ্য এবং কিছু বাংলাদেশি রসুন জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, শীতের কম্বল, শাড়ি, ইস্কফ সিরাপ, মহিষ, গরু, জিরা, কমলা, সুপারি, চিনি, বাটার, চকলেট, বিস্কুট, ফুচকা, বিয়ার, মদ, পেঁয়াজ, মেহেদি এবং বাংলাদেশ থেকে পাচারকালে আটক রসুন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযানের ধারাবাহিকতায় উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত মালামালের ক্ষেত্রে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত