হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে বালু উত্তোলনকারীদের হামলায় রাবার বাগানের ৪ কর্মকর্তা আহত

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

ছবি: আমার দেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রাবার বাগানে সরকারি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় অবৈধ বালু উত্তোলনকারীদের নেতা সালাউদ্দিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে শিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) শাহজিবাজার রাবার বাগানের দুই কর্মকর্তা, এক আনসার সদস্য ও সিবিএ সভাপতি কুপিয়ে গুরুতর আহত করেছে।

গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা করা হয়েছে।

ফিল্ড অফিসার শরিফুল ইসলাম জানান, সোমবার খবর আসে যে শাহজীবাজারের তেতুলতলা ছড়া থেকে একদল ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব পালন করতে কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গেলে হরিতলা এলাকার সালা উদ্দিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা এলোপাতাড়ি মারধরে রাবার বাগানের হিসাবরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম মামুন, ফিল্ড অফিসার শরিফুল ইসলাম, আনসার সদস্য জাহাঙ্গীর আলম এবং সিবিএ সভাপতি টেপার ফারুক হোসেন রক্তাক্ত যখম হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

শাহজিবাজার রাবার বাগানের ম্যানেজার ননী গোপাল দেব অভিযোগ করেন, সালাউদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রাবার বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এতে বাধা দেওয়ায় তারা বিভিন্ন সময় কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় ২০২৫ সালের মার্চ মাসে হিসাবরক্ষণ কর্মকর্তা বাদী হয়ে সালাউদ্দিন গংদের নামে একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার পর রাবার বাগানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

একটি সূত্র জানায় প্রশাসনকে ম্যানেজ করে শাহজীবাজার, শাহপুর এলাকার বিভিন্ন ছড়া থেকে কোটি কোটি টাকার সিলিকা বালু লুট করে নিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে থানার থানার মোঃ সোহেল রানা বলেন সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

এমএইচ

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

সিলেটে বিএমডির ৯৪ হাজার ঘনফুট পাথর জব্দ

এক মাসেই জলে গেল কোটি টাকার সড়ক

সিলেট এয়ারপোর্টের নিরাপত্তা কর্মকর্তা ৭ দিন ধরে নিখোঁজ

চার মাস ধরে ইউএনও-শূন্য মধ্যনগর, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য গ্রেপ্তার

শ্রীমঙ্গলে বন্যপ্রাণীর বন্ধু সীতেশের মৃত্যু

এমসি কলেজে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০

দায়িত্ব নিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক