হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে আরো ২২ বাংলাদেশিকে পুশ ইন বিএসএফের

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে চার দিনের ব্যবধানে আরো ২২ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে গত ২৬ মে একই সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে পুশ ইন করা হয়।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কালেঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. জাকারিয়া।

ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরের দিকে কালেঙ্গা সীমান্ত দিয়ে কাঁটাতারের গেইট খুলে ২২ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইন করা হয়। তারা কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

হবিগঞ্জ-৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরী করে আদালতে পাঠানো হয়েছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক