হোম > সারা দেশ > সিলেট

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ব্যুরো

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মেডিসিন ছাড়া আধুনিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে উঠে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারা চিকিৎসকদের জন্য বড় অর্জন এবং রোগীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।

শনিবার দুপুরে সিলেট নগরীর শাহজালাল উপশহরে এডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেস সেন্টার-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের চিকিৎসা সেবাকে আরও টেকসই ও উন্নত করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার প্রসারকে তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তার মতে, একসময় বাংলাদেশে ফিজিওথেরাপি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা সীমিত থাকলেও বর্তমানে এটি চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

এ সময় উপস্থিত ছিলেন, ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান ডা. মো. আলমাহির ফেরদৌস, প্রধান চিকিৎসা উপদেষ্টা প্রফেসর ড. এন. এম. কিরণ।

এ ছাড়াও অনুষ্ঠানে চিকিৎসক, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমই

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি