হোম > সারা দেশ > সিলেট

বালু দস্যুদের থাবায় ক্ষত-বিক্ষত পাহাড়ি টিলা ও ছড়া

সাজিদুর রহমান, চুনারুঘাট (হবিগঞ্জ)

ছবি: আমার দেশ।

হবিগঞ্জের বাহুবলে বালু দস্যুদের থাবায় ক্ষত-বিক্ষত হয়েছে পাহাড়ি টিলা ও ছড়া। কয়েক মাসে ছড়া ও টিলা কেটে লক্ষাধিক ঘনফুট বালু নিয়ে গেছে বালুখেকোরা। এসব দস্যুরা সাধারণ কোনো ব্যবসায়ী বা পাচারকারী নয়। এরা রাজনৈতিক বলয়ে রাতের আঁধারে লুট করে নিচ্ছে মূল্যবান সিলিকা বালু।

এভাবে বালু লুট করায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের আমতলী প্লানটেশনের ১০ নং সেকশনের মধ্য দিয়ে চলে যাওয়া ভৈরাগী মাজারের রাস্তা।

‎‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাহুবলে চলতি অর্থ বছরে কোন মহাল সরকারিভাবে লিজ দেয়নি কর্তৃপক্ষ। অথচ রাতের আঁধারে পাহাড়ি এ রাস্তার বালু লুটে নিচ্ছে বালু দস্যুরা। এর ফলে এটি পরিণত হয়েছে খালে। এতে ধসে পড়ছে টিলা। রাজনৈতিক পরিচয়ধারী চিহ্নিত বালুখেকো চক্রটি মিরপুরে বসে মুছাই পাহাড়ের সিলিকা বালু লুটের যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশের ভারসাম্য।

‎‎এমতাবস্থায় আমতলী বাগান কর্তৃপক্ষ তাদের নিজস্ব লোকবলের মাধ্যমে বালু পাচার রুখতে জোরদার করেছে নৈশকালীন টহল। বালু খেকোদের পাকড়াও করতে একাধিক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সুন্দ্রাটিকি ছড়া ও মুছাই পাহাড়ে এমনকি আমতলীর গহিন অরণ্যেও চালানো হয় অভিযান। এরপরও থামছে না বালু পাচার।

‎‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম জানান, বালু পাচার ও মাটি কর্তন রুখতে অভিযান অব্যাহত রয়েছে। জেল জরিমানা করা হচ্ছে। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম