হোম > সারা দেশ > সিলেট

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

উপজেলা প্রতিনিধি, শাল্লা (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিদ্যুৎ না থাকায় ব্রাজিল-জাপানের বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে না পেরে পল্লী বিদুৎ অফিসে হামলা ও ভাংচুর করেছে স্থানীয়রা। সোমবার রাতে শাল্লা উপজেলার আনন্দপুর পল্লী বিদুতের সাব-স্টেশনে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, রাত এগারোটায় ব্রাজিল বনাম জাপানের খেলা চলছিল। ওই সময় আনন্দপুর ও আশেপাশের এলাকায় বিদুৎ ছিল না। বিদুৎ না থাকায় খেলা দেখতে না পেরে দুর্বৃত্তরা পল্লী বিদুৎ অফিসে হামলা চালিয়েছে। এতে অফিসের থাইগ্লাস ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ঘটনায় আনন্দপুর গ্রামের অনুজ দাস, মওদুদ আহমেদ, আরমান মিয়া, আল আমিন ও অনিক রায়ের নাম উল্লেখ করে ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে।

এবিষয়ে দিরাই-শাল্লা পল্লী বিদুতের এজিএম, মো: গিয়াস উদ্দিন বলেন, লোকজন না বুঝে অফিসে হামলা চালিয়ে মূল ফটক সহ অনেক দামী জিনিসপত্র নষ্ট করে দিয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এব্যাপারে শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, বিদুৎ অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমই

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম